হরিশ চ্যাটার্জি স্ট্রিটে জমি দখলের অভিযোগ, কাঠগড়ায় মমতার ভাই অজিত!

কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত ‘সোনার তরী’ নামক চারতলা বাড়ি ও সংলগ্ন গ্যারেজের জমি দখলের অভিযোগে জড়িয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অজিত বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বাসিন্দা হাজরা পরিবারের অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তাঁদের চার পুরুষের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে এই বহুতল ও গ্যারেজ নির্মাণ করা হয়েছে। অভিযোগকারীরা জানিয়েছেন, ১৯৯৯ সালে এই জমি দখলের সময় তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং পুলিশি ক্ষমতার ব্যবহার করা হয়। সম্প্রতি ভুক্তভোগী রঞ্জনা হাজরা ও তাঁর ভাই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে লিখিত অভিযোগ জানিয়েছেন।

এসব অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন অজিত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিতর্কিত জমিটি সম্পূর্ণ বৈধভাবে কেনা হয়েছে এবং তাঁর কাছে এ সংক্রান্ত প্রয়োজনীয় আইনি দলিলপত্র রয়েছে। উল্টো অজিত বন্দ্যোপাধ্যায়ের দাবি, অভিযোগকারী রঞ্জনা হাজরা নিজেই তাঁর কাকার জমি দখল করে রেখেছেন, যা বর্তমানে আদালতের বিচারাধীন। কালীঘাটের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা হওয়ায় জমি সংক্রান্ত এই আইনি লড়াই ও প্রশাসনিক তদন্ত স্থানীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *