বিজেপির বিরুদ্ধে ‘অস্ত্র’ হেল্পলাইন, কর্মীদের পাশে ফের ‘এক ডাকে অভিষেক’!

বিধানসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে দলের নিচুতলার কর্মীদের পাশে দাঁড়াতে আবারও ‘এক ডাকে অভিষেক’ হেল্পলাইন নম্বর চালু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণ, মিথ্যা মামলা ও ঘরছাড়া হওয়ার মতো ঘটনার সম্মুখীন তৃণমূল কর্মীরা এখন থেকে ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে সরাসরি আইনি ও নৈতিক সহায়তা পাবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হেল্পলাইন চালু থাকবে।

নিজের সমাজমাধ্যম পোস্টে বিজেপিকে ‘পুলিশি রাজত্ব’ কায়েমের দায়ে অভিযুক্ত করেছেন অভিষেক। তাঁর অভিযোগ, বিরোধী বিধায়কদের ভয় দেখানো, মিথ্যা মামলায় জেলে ভরা এবং দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে কণ্ঠরোধের চেষ্টা চালাচ্ছে বিজেপি। একই সঙ্গে রাম মন্দিরে অনুদান আত্মসাৎ ও দুর্নীতি ইস্যুতেও বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। গণতন্ত্রের ওপর বিজেপির এই আগ্রাসন মোকাবিলা করা হবে জানিয়ে অভিষেক মন্তব্য করেন, ভারতবর্ষ সবকিছু দেখছে এবং সব মনে রাখা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *