অযোধ্যায় রাম দর্শনে বাধা, সীমানায় আটকে দেওয়া হলো কংগ্রেস নেতাদের!

অযোধ্যার প্রবেশপথে আটক উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

রাম মন্দিরে পুজো দেওয়া ও মন্দিরের দানপাত্রে অর্থ তছরুপের অভিযোগ নিয়ে আলোচনার কর্মসূচি নিয়ে অযোধ্যায় যাওয়ার পথে বাধার মুখে পড়ল উত্তরপ্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার লখনউ থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হওয়ার পর জেলা সীমানায় পৌঁছাতেই পুলিশ অজয় রাই সহ দলের অন্যান্য নেতাদের পথ আটকে দেয়। কংগ্রেসের অভিযোগ, পুলিশ তাদের জোরপূর্বক আটকে রেখেছে এবং অনেকে গৃহবন্দি বা গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।

নিজেদের কর্মসূচির অংশ হিসেবে রাম মন্দিরে পুজো ও প্রশাসনের সাথে বৈঠকের পরিকল্পনা ছিল কংগ্রেসের। তবে নিরাপত্তার অজুহাতে অযোধ্যার প্রতিটি প্রবেশপথে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়েছে। কংগ্রেসের দাবি, রাম মন্দিরের অর্থ দুর্নীতির বিষয়টি ধামাচাপা দিতেই সরকার এই বাধা সৃষ্টি করেছে। অবিলম্বে আটক নেতাদের মুক্তি দিয়ে সাধারণ ভক্তদের মতো তাদেরও মন্দিরে প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *