‘মোদী আমারই মতো, একদমই ঘুমোন না!’ ট্রাম্পের মন্তব্যে তোলপাড়!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদী তাঁর মতোই অক্লান্ত এবং পরিশ্রমী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই রাষ্ট্রনেতার পারস্পরিক গভীর সম্পর্কের বিষয়টি আজ আবারও প্রকাশ্যে এসেছে।

ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সের্জিয়ো গোর জানিয়েছেন, একবার ট্রাম্প হঠাৎ মোদীকে ফোন করার কথা ভাবেন। সে সময় ভারতীয় সময় ছিল ভোর ৬টা। রাষ্ট্রদূত ট্রাম্পকে সময়ের বিষয়টি মনে করিয়ে দিলে তিনি তৎক্ষণাৎ বলেন, “উনি আমারই মতো, মোদী একদমই ঘুমোন না।” প্রধানমন্ত্রীর কাজের নেশা এবং দীর্ঘ সময় ধরে দেশ পরিচালনার অনন্য ক্ষমতার বিষয়টি যে ট্রাম্পের জানা, এই মন্তব্যের মাধ্যমে তা স্পষ্ট হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *