কেরলে ধরা পড়ল ৩ বাংলাদেশি, মিলল অবৈধ বসবাসের চাঞ্চল্যকর প্রমাণ!
July 1, 2026
বৈধ নথিপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগে কেরলের কোঝিকোড় থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার কোঝিকোড়ের মাভুর থানার পুলিশের একটি দল কালপল্লি এলাকার অভিবাসী শ্রমিকদের ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে। ধৃতরা হলেন মহম্মদ উলা হোসেন, মহম্মদ হাসান আলি এবং মহম্মদ মেহেদি হাসান।
মাভুর থানার এসএইচও মহম্মদ রফিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত হয়েছে যে, ধৃতদের কাছে ভারতে বসবাসের কোনো বৈধ কাগজপত্র নেই। এই ঘটনার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তারা কীভাবে সীমান্ত পেরিয়ে কেরল পর্যন্ত পৌঁছাল এবং সেখানে কতদিন ধরে কাজ করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।