গৃহবন্দি মমতা! বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজ্য।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ষষ্ঠ শ্রেণীর এক নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় রবিবার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শনিবার নিখোঁজ হওয়া ওই নাবালিকার সন্ধানে সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা এক যুবককে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। খুনে অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্তে পুলিশ একটি বিশেষ দল গঠন করেছে এবং ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এই উত্তেজনার মধ্যেই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ায় বাধা পেয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন যে, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা থাকলেও তাঁকে পরোক্ষে নজরবন্দি করে রাখা হয়েছে। তাঁর বাড়ির সামনে বিপুল পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতির প্রেক্ষিতে তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় মোবাইল ফোনেই শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *