বাস্তু মেনে রান্নাঘর করছেন তো? ভুলেই হতে পারে সর্বনাশ!

বাস্তুশাস্ত্র অনুযায়ী, একটি বাড়ির রান্নাঘরের অবস্থানের ওপর ওই পরিবারের সুখ, শান্তি ও স্বাস্থ্য নির্ভর করে। বাড়ির রান্নাঘর তৈরির জন্য দক্ষিণ-পূর্ব দিক বা অগ্নিকোণকে সর্বশ্রেষ্ঠ স্থান হিসেবে বিবেচনা করা হয়। এই দিকে রান্নাঘর স্থাপন করলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ অনেক গুণ বৃদ্ধি পায়।

দক্ষিণ-পূর্ব দিকে রান্নাঘর থাকলে পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও আর্থিক উন্নতি নিশ্চিত হয়। তবে রান্না করার সময় মুখ যেন সবসময় পূর্ব দিকে থাকে, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। এছাড়া গ্যাস ও জলের সিঙ্ক কাছাকাছি না রেখে রান্নাঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *