বিজেপিতে যোগ দিয়েই বড় চমক, রাজ্যসভার প্রার্থী ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ!

সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন হেভিওয়েট নেতা—সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় এবং প্রকাশ চিক বরাইক। বৃহস্পতিবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে গেরুয়া শিবিরে আনুষ্ঠানিকভাবে শামিল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের সরাসরি রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

এই যোগদান প্রসঙ্গে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, দুর্নীতিগ্রস্তদের জন্য বিজেপির দরজা বন্ধ থাকলেও এই তিন নেতার ক্ষেত্রে বিষয়টি বিশেষ ‘ব্যতিক্রম’। তাঁদের ‘দলবদলু’ বা ‘তৃণমূলী’ আখ্যা না দেওয়ার অনুরোধ জানিয়ে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘাতের রাজনীতি ছেড়ে উন্নয়নের লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *