মমতার রাজনৈতিক জীবন শেষ! বিজেপিতে যোগ দিয়েই বিস্ফোরক সুখেন্দুশেখর

বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের তিন প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক। বৃহস্পতিবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদানের পর সুখেন্দুশেখর রায় দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ও তৃণমূলের অস্তিত্ব এখন সংকটের মুখে। তিনি তৃণমূলকে চোর ও দুর্নীতিবাজদের দল হিসেবে অভিহিত করে অভিযোগ করেন যে, এই দলের শাসনে বাংলার তিন প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস হয়েছে।

তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে সুখেন্দুশেখর রায় ধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এতদিন বাংলা লুটেরাদের আড়াল করতে ব্যস্ত থাকলেও বর্তমানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য ভয়ের পরিবেশ থেকে মুক্ত হচ্ছে। তবে বিজেপিতে সদ্য যোগ দেওয়া এই তিন অভিজ্ঞ নেতাকে আগামী দিনে রাজ্যসভার টিকিট দেওয়া হবে কি না, সে বিষয়ে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *