মেয়ের ওপর পাশবিক অত্যাচার, সংসার বাঁচাতে চুপ থেকে গ্রেপ্তার মা!

হাবড়ার অষ্টম শ্রেণির এক কিশোরীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা ও দাদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পাশবিক নির্যাতনের ঘটনা জেনেও দ্বিতীয় সংসার ভাঙার ভয়ে নীরব থাকা ও ঘটনাটি চেপে যাওয়ার দায়ে ওই কিশোরীর মাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

স্কুলে কিশোরীটিকে মনমরা অবস্থায় দেখে শিক্ষিকাদের সন্দেহ হয়। এরপর নির্যাতিতা ছাত্রীটি শিক্ষিকাদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় হাবড়া থানার পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হলে বিচারক সৎ বাবা ও দাদুকে চারদিনের পুলিশি হেফাজত এবং মাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *