বারুইপুর কাণ্ডে ভয়াবহ তথ্য, নাবালিকার মেরুদণ্ড ভাঙল কারা!
July 10, 2026
বারুইপুরে নাবালিকাকে অপহরণ, গণধর্ষণ ও হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তকারী সিট জানিয়েছে, আনন্দ, দিবাকর, প্রভাস ও কবির নামের চার অভিযুক্ত পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়। রেললাইনের ধারের একটি আস্তানায় নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ করা হয় এবং এরপর তাকে মাটিতে আছাড় মারা হয়। অভিযুক্তদের অমানবিক আঘাতে নাবালিকার মেরুদণ্ড ভেঙে যায় এবং সে অচৈতন্য হয়ে পড়ে।
প্রমাণ লোপাটের উদ্দেশ্যে অভিযুক্তরা অচৈতন্য অবস্থায় থাকা নাবালিকাকে পুকুরে ফেলে দেয়। জেরায় ধৃতরা নিজেদের এই অপরাধের কথা স্বীকার করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টেও ঘটনার সত্যতা মিলেছে। বর্তমানে চুল, নখ ও সিসিটিভি ফুটেজ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি রেকর্ড করার কাজ চলছে এবং খুব দ্রুত এই ঘটনার চার্জশিট পেশ করা হবে।