লাইটপোস্টে বেঁধে যুবকের ওপর অমানবিক গণপিটুনি, এলাকায় তীব্র চাঞ্চল্য!

চোর সন্দেহে এক যুবককে লাইটপোস্টে বেঁধে বেধড়ক গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বালিতে। বুধবার রাতে শ্রীচরণ সরণি এলাকায় স্থানীয় বাসিন্দারা ওই যুবককে চুরি করার হাতেনাতে ধরে ফেলে বলে অভিযোগ। এরপরই উত্তেজিত জনতা তাকে একটি লাইটপোস্টে বেঁধে নির্মমভাবে মারধর করে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়।

খবর পেয়ে বালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক আদৌ চুরির সঙ্গে জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি, আইন নিজের হাতে তুলে নিয়ে যারা মারধরের ঘটনায় জড়িত ছিল, ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *