ট্রেনের টিকিটে কড়া নিয়ম, এখন থেকে সাবধান না হলে গুনতে হবে জরিমানা!
July 10, 2026
ডিজিটাল টিকিটের জালিয়াতি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ট্রেনের টিকিটের পিডিএফ, স্ক্রিনশট কিংবা হোয়াটসঅ্যাপে পাঠানো কপি আর বৈধ বলে গণ্য হবে না। বিশেষ করে অসংরক্ষিত আসনের ক্ষেত্রে রেলের নতুন সুপার অ্যাপ ‘RailOne’-এর মাধ্যমে কাটা টিকিট যাত্রার সময় সরাসরি অ্যাপ থেকেই দেখাতে হবে।
টিকিটের অপব্যবহার ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকিট পরীক্ষক চাইলে যাত্রীদের অ্যাপের মাধ্যমে লাইভ টিকিট প্রদর্শন করতে হবে। রেল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, এই নিয়ম অমান্য করলে যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণকারী হিসেবে গণ্য করা হবে এবং নিয়ম অনুযায়ী জরিমানা করা হবে। তাই জরিমানা এড়াতে যাত্রীদের ভ্রমণের সময় স্মার্টফোনে অ্যাপটি সচল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।