ব্যাঙ্ক অ্যাকাউন্টের তালা খুলতে ফের হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল!

ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার জেরে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলো কালীঘাট তৃণমূল। এর আগে বিধাননগর পুলিশের ফ্রিজ করা তিনটি অ্যাকাউন্ট নিয়ে কিছুটা স্বস্তি মিললেও, আর্থিক তছরুপের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নতুন করে তৃণমূলের আরও তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করায় নতুন আইনি লড়াই শুরু হয়েছে। ইডির দাবি, বেসরকারি ব্যাঙ্কের ওই তিনটি অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি ৪২ লক্ষ টাকা ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’ (PMLA)-এর ১৭ (১-এ) ধারায় ফ্রিজ করা হয়েছে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়েরের আবেদন করেন তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। আদালত মামলাটি শুনানির অনুমতি দিয়েছে এবং আগামী সোমবার এর শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে, আইনি লড়াইয়ের পাশাপাশি রাজ্য পুলিশ নতুন করে আরও ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে থাকা বিপুল সংখ্যক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার ঘটনায় কালীঘাট তৃণমূলের অস্বস্তি বেড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *