গঙ্গা ভাঙন রুখতে ৩,৬০০ কোটির মাস্টারপ্ল্যান, স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর!

মালদহ ও মুর্শিদাবাদ জেলার দীর্ঘস্থায়ী গঙ্গা ভাঙন সমস্যার সমাধানে ৩,৬০০ কোটি টাকার একটি মেগা মাস্টারপ্ল্যান তৈরি করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। শুক্রবার বহরমপুরে এক প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী এই পরিকল্পনার কথা ঘোষণা করেন।

এই প্রকল্পের সামগ্রিক খরচের ৫০ শতাংশ বহন করবে ভারত সরকার এবং বাকি ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার। প্রকল্পের সিংহভাগ অর্থ বরাদ্দ করা হয়েছে মুর্শিদাবাদ জেলার জন্য। এর আওতায় ফারাক্কা থেকে শুরু করে ভগবানগোলা ও লালগোলার বিস্তীর্ণ এলাকায় ভাঙন রোধে প্রায় ২,৫০০ কোটি টাকা ব্যয় করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে গঙ্গা ভাঙনের কবল থেকে ওই অঞ্চলের হাজার হাজার মানুষ এবং বিপুল পরিমাণ জমি চিরস্থায়ীভাবে রক্ষা পাবে। দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *