রাম মন্দিরের অনুদান চুরি! নিরপেক্ষ তদন্তের দাবিতে এবার সুপ্রিম কোর্টে মামলা

অযোধ্যার রাম মন্দিরে তিন হাজার কোটি টাকা অনুদান চুরির ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) ইতিমধ্যেই আটজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঘটনার স্বচ্ছতা নিশ্চিত করতে সিবিআই তদন্ত, সিএজি অডিট এবং ফরেন্সিক অডিটের দাবিতে সুপ্রিম কোর্টে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আগামী ১৩ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এই আর্থিক দুর্নীতিকে ঘিরে জাতীয় রাজনীতিতে ব্যাপক উত্তাপ ছড়িয়েছে। আসন্ন সংসদ অধিবেশনে এই বিষয়টি বিরোধীদের প্রধান হাতিয়ার হতে পারে বলে মনে করা হচ্ছে। বিরোধীদের আক্রমণের জবাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অন্যদিকে, এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আরএসএস। তাদের দাবি, কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ঘটনাকে ব্যবহার করে হিন্দু সমাজ ও ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *