বিজেপি কর্মীর লড়াই এখন আদালতে, আসল না নকল!

পশ্চিমবঙ্গের বিজেপি অনুগামী সরকারি কর্মচারী সংগঠন ‘সরকারি কর্মচারী পরিষদ’-এ তীব্র ভাঙন ও কর্তৃত্ব নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের নাম সামান্য পরিবর্তন করে একটি নতুন গোষ্ঠী তৈরি করায় কর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। সংগঠনটির বর্তমান সভাপতি দেবাশিস শীল এবং বহিষ্কৃত সহ-সভাপতি সন্দীপ সরকারের পক্ষের এই বিবাদ এখন পুলিশ ও আদালত পর্যন্ত গড়িয়েছে। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের পালটা অভিযোগ তুলেছে।

সংগঠনের নির্ধারিত রাজ্য সম্মেলনের আগেই এই কোন্দল চরমে পৌঁছেছে। সংগঠনের রেজিস্ট্রেশন এবং ব্যাংক অ্যাকাউন্টের কর্তৃত্ব নিয়ে দুই গোষ্ঠীর প্রকাশ্য বিরোধে বিজেপি সমর্থক সরকারি কর্মীরা চরম বিপাকে পড়েছেন। একপক্ষের দাবি, আইনি নথিপত্র অনুযায়ী তারাই সংগঠনের প্রকৃত প্রতিনিধি, অন্যদিকে অন্যপক্ষের দাবি, তাদের নতুন সংগঠনটিই মূল। এই দ্বন্দ্বের জেরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় অনেক কর্মী নতুন করে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনিহা প্রকাশ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *