ইন্দ্রজিতের পরিণতিতে উত্তপ্ত বারুইপুর, শনিবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী!

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে নিহত নির্দোষ যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার বারুইপুরের সূর্যপুরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে মুখ্যমন্ত্রী সেখানে একটি নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন এবং নির্যাতিতা ও নিহত ইন্দ্রজিতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। এর আগে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন যে, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল সম্পূর্ণ নির্দোষ ছিলেন।

মুখ্যমন্ত্রীর সফরের আগে ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের নিরাপত্তায় প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। তাঁদের বাড়ি মেরামতের পাশাপাশি এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং মোতায়েন করা হয়েছে পুলিশ প্রহরা। এছাড়া সরকারিভাবে পরিবারটির কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও পোশাক পৌঁছে দেওয়া হয়েছে। প্রশাসনের সহায়তায় পরিবারটি সন্তোষ প্রকাশ করলেও দোষীদের কঠোর শাস্তির দাবিতে অনড় রয়েছে। এই জোড়া অপরাধের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই সিট (SIT) গঠন করে মোট ৩৯ জনকে গ্রেপ্তার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *