পচা ডিমের ভয়ে তটস্থ তৃণমূল নেতা, বাঁচতে ধরলেন বিজেপি সভাপতির পা!
July 11, 2026
হুগলির বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাসের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা দাবির অভিযোগ তুলেছেন বিজেপির এক কর্মী। দাবিকৃত টাকা না দিলে তাঁকে পচা ডিম মারা ও কোমরে দড়ি বেঁধে ঘোরানোর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই প্রাক্তন কাউন্সিলর। এই হুমকির ভয়ে তিনি নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন। ঘটনার জেরে বাঁশবেড়িয়ার বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানার বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলীয় কার্যালয়ে বৈঠক শেষে বের হওয়ার সময় কেশব দাস তাঁর পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এবং পুরো বিষয়টি তুলে ধরেন। এ বিষয়ে বিজেপি নেতা স্বরাজ ঘোষ জানিয়েছেন, কোনো কর্মী টাকা দাবি করে থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।