নিয়ম ভঙ্গের শাস্তি, সাসপেন্ড কলকাতা পুলিশের দুই ডিসি!

কলকাতা: অপরাধ দমনে রাজ্য সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি মেনে কলকাতা পুলিশের দুই ডিসি পদমর্যাদার আধিকারিককে সাসপেন্ড করা হলো। শুক্রবার সাসপেন্ড হওয়া দুই আধিকারিক হলেন ডিসি পোর্ট-২ পার্থপ্রতিম দাস এবং ডিসি নর্থ-৩ বিধান সাহা। নিয়মভঙ্গ ও শৃঙ্খলাভঙ্গের দায়ে লালবাজার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে অশালীন এবং কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে এই দুই আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাটি সম্প্রতি নতুন করে সামনে আসায় বিতর্ক তৈরি হয়। পুলিশ প্রশাসনের সদস্য হিসেবে এই ধরনের আচরণবিধি লঙ্ঘনকেই তাঁদের শাস্তির মূল কারণ হিসেবে উল্লেখ করেছে লালবাজার। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এর আগেই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি আইন রক্ষাকারী বাহিনীর সদস্য হয়েও নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *