“এত ভোটার ছিল না, ২০৮ আসন পাব ভাবিনি!” অকপট স্বীকারোক্তি বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের
July 11, 2026
রাজ্যের শাসনক্ষমতায় আসার পর বিজেপির ঐতিহাসিক জয় এবং অভাবনীয় ফলাফল নিয়ে মুখ খুললেন নদিয়ার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এক সাংবাদিক বৈঠকে তিনি স্বীকার করেন যে, নির্বাচনের আগে দলের তৎকালীন অবস্থা ও ভোটার সংখ্যার নিরিখে ২০৮টি আসন পাওয়া তাদের কাছেও বিস্ময়কর ছিল। সাংসদের মতে, প্রধানমন্ত্রীর কাজের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসই এই বিপুল সাফল্যের মূল কারণ।
নদিয়া জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে জগন্নাথ সরকার জানান, বর্তমানে বোর্ড ভাঙা অবস্থায় থাকলেও তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তার দাবি, পুনরায় নির্বাচন হলে সাধারণ মানুষের সমর্থন নিয়ে বিজেপির প্রতিনিধিই জেলা সভাধিপতি হিসেবে নির্বাচিত হবেন। এছাড়া তৃণমূল থেকে নেতাদের যোগদানের জল্পনা নিয়ে সাংসদ বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের উচ্চপদস্থ নেতৃত্ব।