রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ!

আগামী ১২ জুলাই রবিবার বিদ্যাসাগর সেতুতে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ১৬ ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সেতুর স্বাস্থ্য রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন নিরাপত্তার খাতিরে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সেতুটিতে সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে। এই সময় হাওড়াগামী গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিং ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া অন্যান্য রাস্তার যানবাহনগুলোকেও নির্দিষ্ট পয়েন্ট থেকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। দিনটি রবিবার হওয়ায় সাধারণ যাত্রীদের তেমন কোনো সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেছে পুলিশ। রাত ১০টার পর পরিস্থিতি স্বাভাবিক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *