আমির খানকে দেশ ছাড়ার হুমকি, বারবার হিন্দু নারীদের বিয়ে নিয়ে তুঙ্গে বিতর্ক!

গৌরী স্প্র্যাটকে আইনিভাবে বিয়ে করে তৃতীয়বারের মতো দাম্পত্য জীবন শুরু করেছেন অভিনেতা আমির খান। তাঁর এই বিয়েকে কেন্দ্র করে বিহারের ফোরবেসগঞ্জে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বজরং দল। হিন্দু সংগঠনের সদস্যরা অভিনেতার কুশপুতুল পুড়িয়ে তাঁর বিরুদ্ধে ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলেছেন এবং তাঁকে দ্রুত ভারত ছাড়ার হুমকি দিয়েছেন।

বজরং দলের নেতা মনোজ সোনি অভিযোগ করেন যে, আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করে সামাজিক সম্প্রীতি নষ্ট করছেন। তিনি প্রশ্ন তোলেন, কেন অভিনেতা মুসলিম নারীদের বিয়ে করছেন না। সংগঠনটির পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ড দ্রুত বন্ধ করার দাবি জানানো হয়েছে। অন্যথায়, অভিনেতাকে সবক শেখানোর হুঁশিয়ারি দিয়ে সরকারের কাছে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বজরং দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *