রাতের অন্ধকারে ট্যাঙ্কার থেকে লক্ষ টাকার ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় পাচারচক্র

বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের মেটেল ডিভিসি এলাকায় রাতের অন্ধকারে ট্যাঙ্কার থেকে ইথানল চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গুসকরা থেকে দুর্গাপুরগামী ট্যাঙ্কারগুলো মাঝরাতে নির্দিষ্ট একটি গুদামের সামনে থামিয়ে আধঘণ্টার মধ্যে পাইপলাইনের মাধ্যমে ড্রামে ইথানল ভরা হয়। সংঘবদ্ধ এই চক্রটি প্রতিদিন একাধিক ট্যাঙ্কার থেকে লক্ষাধিক টাকার দাহ্য পদার্থ পাচার করছে।

অভিযোগ রয়েছে, চুরি হওয়া ইথানল কম দামে কিনে অধিক মুনাফা লুটে নিচ্ছে এলাকার কিছু অসাধু পেট্রল পাম্প মালিক। স্থানীয়দের তথ্য অনুযায়ী, কাঁকসার দুই ব্যবসায়ী এবং রাকেশকুমার সিং এই পাচার চক্রের মূল হোতা। এই বেআইনি কারবারের ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। পুরো বিষয়টি খতিয়ে দেখে চক্রটিকে ধরতে বর্ধমান থানার পুলিশ তৎপরতা শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *