নৈহাটি হাসপাতালে ২ কোটির টেন্ডার পেলেন প্রাক্তন বিধায়ক! শুরু তদন্ত
July 11, 2026
নৈহাটি হাসপাতালে ‘স্মার্ট ওপিডি’ নির্মাণের জন্য সাংসদ তহবিলের ২ কোটি টাকার টেন্ডার পেয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে। এই কাজের বরাত পাওয়ার প্রক্রিয়া এবং বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন বর্তমান বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।
জেলাশাসক শিল্পা গৌরীসারিয়ার কাছে তদন্তের দাবি জানানোর পর ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকও সম্পূর্ণ খরচের হিসাব খতিয়ে দেখার কথা জানিয়েছেন। এ বিষয়ে প্রাক্তন বিধায়ক সনৎ দের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, রাজ্য স্বাস্থ্যদপ্তরের ১ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দে হাসপাতালের জরাজীর্ণ ভবনের মেরামতির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।