ফিরবে কি দখলদাররা? ভিআইপি রোড নিয়ে হাইকোর্টের কড়া বার্তা!

ভিআইপি রোডের দু’ধারে বেআইনি জবরদখল হঠানোর মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির হয়ে রিপোর্ট পেশ করলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, উচ্ছেদ অভিযানের পর যেন নিয়মিত নজরদারি চালানো হয়, যাতে দখলদাররা পুনরায় আগের জায়গায় ফিরে আসতে না পারে। উচ্ছেদের পরবর্তী সাত থেকে দশ দিনের মধ্যে যদি ফের কোনো বেআইনি নির্মাণ গড়ে ওঠে, তবে তা আদালত বরদাস্ত করবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, চিহ্নিত ২৪টি বেআইনি নির্মাণের মধ্যে ১০টি ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকিগুলো সরানোর প্রক্রিয়া চলমান। তবে মামলাকারীর আইনজীবীর পাল্টা অভিযোগ, বাস্তবে কোনো কার্যকর উচ্ছেদ হয়নি এবং কেষ্টপুর থেকে দমদম পার্ক ও লেকটাউন এলাকায় এখনও অবৈধ বসতি ও গাড়ি পার্কিং চলছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ আগস্ট ধার্য করা হয়েছে এবং সেদিন জেলাশাসককে নতুন রিপোর্ট নিয়ে ফের আদালতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *