বারুইপুরে যুবকের মৃত্যু, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তড়িঘড়ি কেন এই তৎপরতা!

বারুইপুরে নির্যাতিতা খুনের ঘটনার পর নির্দোষ হওয়া সত্ত্বেও গণপিটুনির শিকার হন ইন্দ্রজিৎ মণ্ডল। আজ, শনিবার মুখ্যমন্ত্রীর সফরের আগে এই এলাকায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। যুদ্ধকালীন তৎপরতায় ইন্দ্রজিৎ মণ্ডলের ভাঙচুর হওয়া বাড়ি মেরামত করা হচ্ছে এবং এলাকার বেহাল রাস্তাঘাটের খানাখন্দ বুজিয়ে সারাইয়ের কাজ চলছে।

নিহতের পরিবারের নিরাপত্তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন ও সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্যসামগ্রী ও পোশাক দেওয়া হয়েছে। সরকারি পদক্ষেপে পরিবারটি সন্তোষ প্রকাশ করলেও, দোষীদের কঠোর শাস্তি ও পরিবারের একজনের চাকরির দাবি জানিয়েছে। এদিকে, নির্যাতিতার বাড়িতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পরিবারের সদস্যরা ন্যায়বিচারের আশায় মুখ্যমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *