১ অগাস্ট থেকে সরকারি বাসে ফ্রি যাতায়াতের নিয়মে বড় পরিবর্তন, আপনার কাছে কি এই কার্ড আছে?

দিল্লিতে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনছে রাজ্য সরকার। আগামী ১ অগস্ট থেকে প্রচলিত গোলাপি ‘জিরো টিকিট’ ব্যবস্থা আর কার্যকর থাকবে না। এখন থেকে দিল্লির ডিটিসি (DTC) ও ডিআইএমটিএস (DIMTS) বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পেতে হলে মহিলাদের কাছে অবশ্যই ‘পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড’ থাকতে হবে। বাসে যাতায়াতের সময় এই কার্ড সংশ্লিষ্ট ইলেকট্রনিক রিডারে ট্যাপ করা বাধ্যতামূলক করা হয়েছে এবং এই কার্ড না থাকলে যাত্রীদের নির্ধারিত মূল্যের টিকিট কেটে বাসে চড়তে হবে।

মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্বোধন করা এই স্মার্ট কার্ডটি অনেকটা মেট্রো কার্ডের আদলে তৈরি। কার্ডটিতে উপভোক্তার ছবি ও ব্যক্তিগত তথ্যের সংযোগ থাকায় তা অধিক সুরক্ষিত। ভারত সরকারের ‘ওয়ান নেশন, ওয়ান কার্ড’ উদ্যোগের অংশ হিসেবে ভবিষ্যতে এই কার্ডটি মেট্রোসহ অন্যান্য গণপরিবহনেও ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী, ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও পরিচয়পত্রের পরিবর্তে স্মার্ট কার্ডভিত্তিক এই ধরনের ব্যবস্থা চালুর সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *