বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ভেতর থেকে উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ!

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার উদ্ধার, ৯ মৎস্যজীবীর দেহ শনাক্ত

বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়ার পর দক্ষিণ ২৪ পরগনার রক্তচড়া এলাকার কাছ থেকে ‘এফবি মা কালী’ নামক ট্রলারটি উদ্ধার করা হয়েছে। গোবর্ধনপুর থানার পুলিশ, বন দফতর ও ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর যৌথ অভিযানে ডুবে থাকা ট্রলারটিকে সীতারামপুরে নিয়ে আসা হয়। এরপর রাতভর তল্লাশি চালিয়ে ট্রলারের ভেতর থেকে ৯ জন মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দেহগুলো ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

চলতি মাসের শুরুতে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর ফিশিং হারবার থেকে ১৫ জন মৎস্যজীবী নিয়ে ট্রলারটি সমুদ্রে রওনা দিয়েছিল। নিম্নচাপের ফলে আবহাওয়া খারাপ হওয়ায় মাঝপথে ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ ১৫ জনের মধ্যে ১২ জন পশ্চিমবঙ্গের এবং ৩ জন ওড়িশার বাসিন্দা। এখন পর্যন্ত ৯ জনের দেহ উদ্ধার সম্ভব হলেও বাকি ৬ জন মৎস্যজীবী এখনো নিখোঁজ রয়েছেন। সোমবারও নিখোঁজদের সন্ধানে সমুদ্রে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *