চাকরির নিয়োগে আর নয় সুপারিশ, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!

পূর্ব মেদিনীপুরের মেচেদায় আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি চাকরিতে নিয়োগ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। ২০২৭ সালের মার্চের মধ্যে রাজ্যে ১ লক্ষ শূন্যপদে মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই রাজনৈতিক সুপারিশ বা হস্তক্ষেপ সহ্য করা হবে না। এছাড়া, মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে ৫-এ নামিয়ে আনা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতার নম্বরই নিয়োগের মূল ভিত্তি হিসেবে গণ্য হবে বলে তিনি জানিয়েছেন।

বৈঠকে রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন কর্মসূচির রূপরেখা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, ১৬ আগস্ট ‘খেলা হবে’ দিবসের পরিবর্তে বিজেপি সরকার দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করবে। সেইসঙ্গে ৩১ আগস্টের মধ্যে অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তাদের কাছে টাকা পৌঁছে দেওয়া এবং তৃণমূল সরকারের আমলে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মিথ্যে মামলা আগামী দুই মাসের মধ্যে প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া, পুলিশি পদক্ষেপ ও উন্নয়নের নিরিখে পূর্ব মেদিনীপুর জেলায় আগামী দিনে দলের ভোট শতাংশ ৭০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *