ঘরে ঢুকে ডেলিভারি বয়ের চরম অশালীন আচরণ, পরিস্থিতি সামলাতে তরুণী যা করলেন!

বেঙ্গালুরুতে পার্সেল ডেলিভারি দেওয়ার নাম করে এক তরুণীর ফ্ল্যাটে ঢুকে অশালীন আচরণের অভিযোগ উঠেছে এক ডেলিভারি কর্মীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ওই তরুণী জানান, শৌচাগার ব্যবহারের অজুহাতে আপত্তি সত্ত্বেও ওই যুবক জোরপূর্বক ঘরে প্রবেশ করে। এরপর শৌচাগার থেকে বেরিয়ে সে তরুণীর সামনে নিজের গোপনাঙ্গ উন্মুক্ত করে অশালীন অঙ্গভঙ্গি শুরু করে। এ সময় তরুণী আতঙ্কিত হলেও নিজের উপস্থিত বুদ্ধিতে পুরো ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করেন এবং মূল দরজা খোলা রেখে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করেন।

সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ও বিবরণ প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনায় ডেলিভারি অ্যাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, ওই তরুণী বর্তমানে বাড়িতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *