দেশে ফিরছে করোনা, কতটা ভয়ংকর এই নতুন ঢেউ?

দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ ও মুম্বইয়ে নতুন করে কোভিড আক্রান্তের খবর মেলায় স্বাস্থ্য মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অন্ধ্রপ্রদেশে গত কয়েক সপ্তাহের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং বর্তমানে সেখানে ৮টি সক্রিয় কোভিড কেস রয়েছে। মৃতদের মধ্যে কাদাপা এলাকার এক বাসিন্দা শ্বাসকষ্ট ও সর্দি-কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পাশাপাশি, মুম্বইতে গায়ক কুমার সানুর পুত্র জান কুমার সানু করোনা পজিটিভ হওয়ায় সাধারণ মানুষসহ সেলিব্রিটিদের মধ্যেও ভাইরাসের প্রকোপ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জরুরি কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। এর মধ্যে জনবহুল এলাকায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার অন্যতম। জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। এছাড়া ষাটোর্ধ্ব ব্যক্তি, শিশু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *