এসি কামরায় হাতসাফাই! চার বছরে চুরি হলো ১০৪ কোটি টাকার জিনিস!
ভারতীয় রেলের এসি কামরা থেকে যাত্রীদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পত্তি চুরির তথ্য সামনে এসেছে। আরটিআই রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত যাত্রীরা অন্তত ১.২৭ কোটি বেডরোল সামগ্রী চুরি করেছেন। রেলের দেওয়া লিনেন সামগ্রী চুরির ফলে বিগত চার বছরে সংস্থাটির প্রায় ১০৪.৫১ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রেল কর্তৃপক্ষ চুরি রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
সংগৃহীত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি চুরি হয়েছে ফেস টাওয়াল, যার সংখ্যা ৪৬.৪৫ লাখ। এছাড়াও ৪১.১৩ লাখ বেডশিট, ২৩.৫৯ লাখ পিলো কভার, ১২.৯৫ লাখ কম্বল এবং ২.৭৬ লাখ বালিশ গায়েব হয়েছে। চুরির এই তালিকায় শীর্ষে রয়েছে বিকানের ডিভিশন, যেখানে মোট ২৫.৭৬ লাখ সামগ্রী চুরি হয়েছে। এর পরেই রয়েছে রাঁচী, দিল্লি ও মুম্বই ডিভিশনের স্থান। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি হাজার যাত্রীর মধ্যে একজন রেলের দেওয়া সামগ্রী ব্যাগে ভরে নিয়ে যাচ্ছেন।