আগামী ২ ঘণ্টায় ভাসবে কলকাতা, দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে প্রবল ঝড়বৃষ্টি!

আজ দুপুর থেকেই কলকাতার আকাশ কালো করে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ সারাদিনে শহরে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি চললেও বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

কলকাতার পাশাপাশি সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও নদিয়ায় ভারী এবং মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া মালদহ, দুই দিনাজপুর এবং সপ্তাহান্তে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *