কড়া ডায়েটের মাঝেও রোনাল্ডোর এই পছন্দের খাবারটি কীভাবে বানাবেন?

কড়া নিয়মমাফিক জীবনযাপন ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য পরিচিত হলেও ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সবচেয়ে প্রিয় খাবার হলো পর্তুগালের ঐতিহ্যবাহী পদ ‘বাকালোহ আ ব্রাশ’। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্ডো নিজেই তার এই পছন্দের কথা জানিয়েছেন। বিদেশি এই পদটির প্রস্তুতপ্রণালী অত্যন্ত সহজ হওয়ায় এখন অনেকেই ঘরে বসে প্রিয় এই তারকা ফুটবলারের পছন্দের খাবারটি তৈরি করতে পারবেন।

মূল রেসিপিতে কড মাছের ব্যবহার থাকলেও বিকল্প হিসেবে পমফ্রেট বা বারামুন্ডি মাছ দিয়েও পদটি রান্না করা সম্ভব। তৈরির শুরুতে আলুকে সরু করে কেটে ভেজে নিতে হবে। এরপর লেবুর রস ও লবণ মাখানো মাছের ফিলে অলিভ অয়েলে ভেজে কাঁটা বেছে নিতে হবে। প্যানে অলিভ অয়েলের সঙ্গে কুচানো পেঁয়াজ ও রসুন সাঁতলে নিয়ে তাতে ভেজে রাখা আলু ও মাছ মেশাতে হয়। সবশেষে ফেটানো ডিম, লবণ ও গোলমরিচ দিয়ে মিশ্রণটি মাখো মাখো করে নামিয়ে নিতে হবে। পরিবেশনের সময় উপরে কালো জলপাই ও ধনেপাতা ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে রোনাল্ডোর প্রিয় এই খাবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *