মেট্রোয় হেডফোন ছাড়া গান? গুনতে হবে আড়াই হাজার টাকা জরিমানা!

মেট্রোয় যাতায়াতের সময় হেডফোন ছাড়া জোরে গান শোনা বা কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চেন্নাই মেট্রো কর্তৃপক্ষ। অন্য যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেওয়া এই কঠোর সিদ্ধান্তের আওতায় জরিমানার অঙ্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। জন বিশ্বাস আইন ২০২৬-এর সংশোধনীর মাধ্যমে নতুন এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে।

সম্প্রতি চেন্নাই মেট্রো কর্তৃপক্ষ যাত্রী সুরক্ষার বিষয়ে একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে, যেখানে মেট্রোয় নিয়ম মেনে চলা এবং হেডফোন ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এদিকে, কলকাতায় বসবাসকারী নিত্যযাত্রীদের মধ্যে এই ধরনের নিয়ম চালু হওয়ার বিষয়ে কৌতূহল থাকলেও, কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *