ভয়াবহ বিপদের মুখে বাংলা, টানা ৭ দিনের টানা বৃষ্টিতে ভাসবে জনপদ!

সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সাত দিন কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে আগামী ১৬ ও ১৭ জুলাই এই দুর্যোগের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সময়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির চরম আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং জেলায় ভূমিধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বজ্রপাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে খোলা মাঠ বা বড় গাছের নিচে আশ্রয় না নেওয়ার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *