চাকরির খবর এখন হাতের মুঠোয়, জেলা পুলিশের এই অ্যাপে মিলবে সমাধান!

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চাকরিপ্রার্থীদের সুবিধার্থে চালু হলো ‘পেস’ (পোলিস অ্যাসিস্ট্যান্স ইন ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট) নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে জেলার বেকার যুবক-যুবতীরা বিভিন্ন শিল্প সংস্থায় শূন্যপদ, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং বেতনক্রম সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। আগ্রহী প্রার্থীরা সরাসরি এই অ্যাপের মাধ্যমেই তাদের পছন্দের পদের জন্য আবেদন করতে পারবেন। মূলত জেলার বেকারত্ব দূর করা এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা এক সাংবাদিক সম্মেলনে জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশনায় এই অ্যাপটি চালু করা হয়েছে। জেলার প্রতিটি শিল্প সংস্থাকে তাদের মোট শূন্যপদের ৮০ থেকে ৯০ শতাংশ স্থানীয় প্রার্থীদের দ্বারা এবং ৩০ শতাংশ মহিলা কর্মী নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেড় হাজার কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়ে এই বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১০ আগস্টের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে স্বাধীনতা দিবসের প্রাক্কালে যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *