বিনা বিচারে এক বছর জেল! রাজ্যে কি ফিরলো ত্রাসের রাজ?

পশ্চিমবঙ্গে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনে সোমবার থেকে কঠোর ‘গুন্ডাদমন আইন’ কার্যকর করা হয়েছে। বিধানসভায় পাশ হওয়া এই আইনের আওতায় পুলিশ ও প্রশাসনকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে, যার ফলে রাজনৈতিক হিংসা, তোলাবাজি, সিন্ডিকেট রাজ বা জমি দখলের মতো অপরাধে যুক্ত ব্যক্তিদের পুলিশ কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে সরাসরি আটক করা সম্ভব হবে। জননিরাপত্তা বিঘ্নিতকারী অপরাধীদের দমনে সুনির্দিষ্ট মামলার চার্জশিট ছাড়াও প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে পারবে।

নতুন এই আইনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে বিনা বিচারে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত আটক রাখা যাবে। তবে প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে হাইকোর্টের বিচারপতি বা প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি ‘অ্যাডভাইজরি বোর্ড’ গঠন করবে রাজ্য সরকার। কোনো ব্যক্তিকে আটক করার তিন সপ্তাহের মধ্যে সেই নথি বোর্ডের কাছে পেশ করতে হবে এবং বোর্ড আটক রাখার যৌক্তিকতা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। রাজ্যের শান্তি বজায় রাখতে এই আইনকে ‘অপরিহার্য দাওয়াই’ হিসেবে অভিহিত করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *