মিড-ডে মিল ও হাসপাতালের খাবারে বড় স্বস্তি, বরাদ্দ দ্বিগুণ করল নবান্ন!
মিড-ডে মিল ও হাসপাতালের রোগীর খাবারের বরাদ্দ বাড়াল নবান্ন
কলকাতা, ১৩ জুলাই ২০২৬: রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে স্কুল পড়ুয়াদের মিড-ডে মিল এবং সরকারি হাসপাতালের রোগীদের দৈনিক খাবারের সরকারি বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এই সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। নতুন ঘোষণা অনুযায়ী, স্কুলে মিড-ডে মিলের জন্য জনপ্রতি বরাদ্দ ৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। পাশাপাশি, সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করার চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নবান্ন সূত্রে জানানো হয়েছে, আগামী ১ আগস্ট ২০২৬ থেকে এই নতুন নিয়ম রাজ্যজুড়ে কার্যকর হবে। বর্তমান বাজারদরের কথা মাথায় রেখে খাবারের মান ও পুষ্টির পর্যায় উন্নত করার লক্ষ্যেই সরকার এই বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নেওয়া রাজ্য সরকারের এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।