দিঘায় জগন্নাথ দেবের রথযাত্রা, বিশেষ মুকুটে সাজবেন প্রভু!

রথযাত্রার আমেজে মেতে উঠেছে সমুদ্র সৈকত শহর দিঘা। এই বছর দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রায় এক বিশেষ মাত্রা যোগ হয়েছে। মন্দিরের প্রধান পুরোহিত রাধারমন দাস জানিয়েছেন, এবার পুরী থেকে আনা বিশেষ ফুলেল মুকুটে সজ্জিত হয়ে রথে আসীন হবেন প্রভু জগন্নাথ দেব। রথযাত্রার দিন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী।

গত বছরের তুলনায় এবারের রথযাত্রায় ভক্তদের জন্য থাকছে বড় সুখবর। কঠোর নিরাপত্তার কারণে গত বছর ভক্তদের রথের রশি টানার সুযোগ না থাকলেও এবার সেই বিধিনিষেধ থাকছে না; ভক্তরা সরাসরি রথের রশি টানতে পারবেন। গতবারের যান্ত্রিক ত্রুটির কথা মাথায় রেখে রথের চাকা এবং অন্যান্য সব প্রস্তুতি এবার নিখুঁত করা হয়েছে।

বিশাল জনসমাগম সামলাতে প্রশাসন বিশেষ তৎপরতা গ্রহণ করেছে। মন্দিরের রাস্তা থেকে ওল্ড দিঘা পর্যন্ত নিরাপত্তার খাতিরে রেলিং বসানো হয়েছে। এছাড়া পর্যটকদের সুবিধা এবং সার্বিক নিরাপত্তার জন্য শহরজুড়ে বিশেষ ব্যবস্থা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *