মদন মিত্রের পরিবারে ইডির হানা, নেতার গোপন বৈঠক ঘিরে তোলপাড়!
July 15, 2026
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কামারহাটির বিধায়ক মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই তলবের পরই গত মঙ্গলবার রাতে এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ একান্তে বৈঠক করেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।
টিএমসি নেতা সন্দীপন সাহার বাবার বাড়িতে বিধায়কের এই গোপন সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। ইডির তলব এবং এরপরই স্বর্ণকমল সাহার সাথে এই বৈঠকের ঘটনায় মদন মিত্রের পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে।