একই সংস্থাকে বারবার বরাত নয়! নিয়ম ভাঙলে নবান্নের কড়া পদক্ষেপ।

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কাজের বরাত দেওয়ার প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের নির্দেশ দিয়েছে নবান্ন। এখন থেকে কোনো সরকারি দফতরই একই সংস্থাকে বারবার কাজের বরাত দিতে পারবে না এবং কোনো চুক্তির মেয়াদ বৃদ্ধি বা পুনর্নবীকরণের প্রস্তাব গ্রহণ করা হবে না। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা ও প্রতিযোগিতার সুযোগ বাড়ানোর লক্ষ্যে মুখ্যসচিব মনোজ পন্থ এই নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনো সংস্থার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগেই নতুন করে দরপত্র (টেন্ডার) ডাকার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সময়মতো টেন্ডার না ডাকলে তা অর্থনৈতিক বিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। নবান্নের পর্যবেক্ষণ, বারবার একই সংস্থাকে কাজ দেওয়ার ফলে স্বচ্ছ প্রতিযোগিতা ব্যাহত হয়, যা আর্থিক নিয়মের পরিপন্থী। তাই এখন থেকে সব দফতরকে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই যোগ্যতম সংস্থাকে খুঁজে বের করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *