নিজের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর জানতে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক!

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর সংখ্যা জানতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অভিষেকের দুই আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ এবং অয়ন ভট্টাচার্য এই আবেদন জানান। আইনজীবীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিষ্ণুপুর ও ডায়মন্ড হারবার সহ বিভিন্ন জায়গায় তাঁর বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করা হচ্ছে। বর্তমানে আটটি এফআইআর-এর তথ্য জানা গেলেও, ঠিক কতগুলি মামলা দায়ের হয়েছে তা স্পষ্ট নয়। তাই বিষয়টি পরিষ্কার করতে রাজ্যের ডিজিপি-কে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

আদালতে রাজ্যের আইনজীবী এই প্রতিহিংসার অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়ে জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইন অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী ২২ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ওই ধার্য দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আটটি এফআইআর সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *