শ্রাবণী মেলার মঞ্চে হঠাৎ অসুস্থ বিজেপি বিধায়ক সন্তু পান!

শ্রাবণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অসুস্থ তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান

তারকেশ্বর: তারকেশ্বরে শ্রাবণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন স্থানীয় বিজেপি বিধায়ক সন্তু পান। মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আয়োজিত ওই অনুষ্ঠানের শেষ পর্যায়ে গাড়ি ওঠার সময় হঠাৎ মাথা ঘুরে সংজ্ঞা হারান তিনি। এই ঘটনায় অনুষ্ঠানস্থলে উপস্থিত কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রচণ্ড গরম এবং সারাদিনের ব্যস্ততার কারণে বিধায়ক অসুস্থ হয়ে পড়েন। সংজ্ঞা হারানোর পর দ্রুত তাঁকে উদ্ধার করে সিঙ্গুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র গরম, ক্লান্তি এবং ডিহাইড্রেশনের কারণেই তিনি অসুস্থ বোধ করেছিলেন। বর্তমানে চিকিৎসায় তিনি বিপদমুক্ত এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তিনি বিশ্রামে আছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *