ইডি-র নোটিশের পরেই কি দলবদলের পথে মদন মিত্র!
July 15, 2026
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবের পরই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের তৎপরতা নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার রাতে এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে আচমকাই হাজির হন মদন মিত্র। ইডি-র পক্ষ থেকে মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে তলব করে নোটিশ পাঠানোর পরপরই এই সাক্ষাতকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।
স্বর্ণকমল সাহার ওই বাড়িতে এন্টালির বর্তমান বিধায়ক সন্দীপন সাহাও থাকেন। তবে সাক্ষাতের সময় সন্দীপন বাড়িতে ছিলেন না বলে খবর পাওয়া গেছে। এই বৈঠক প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, অপরাধমূলক কাজের সঙ্গে যুক্তদের কাছে সমন যাবেই এবং ইডি-র তদন্তে কোনো প্রভাব পড়বে না। এ বিষয়ে মদন মিত্র বা স্বর্ণকমল সাহার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।