রথযাত্রায় কেন লাল-হলুদ পোশাক পরেন ভক্তরা? জেনে নিন আসল রহস্য!

ওড়িশার পবিত্র শহর পুরীতে আজ, ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বিশ্ববিখ্যাত জগন্নাথ রথযাত্রা। জগন্নাথদেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার এই বার্ষিক গুন্ডিচা মন্দির যাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেখানে দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। ৯ দিনব্যাপী এই ঐতিহাসিক উৎসবে জগন্নাথদেব তাঁর ভাই-বোনকে নিয়ে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে গমন করবেন। ভক্তদের বিশ্বাস, এই বিশেষ দিনে ভগবান স্বয়ং মন্দির থেকে বেরিয়ে এসে ভক্তদের দর্শন দেন।

রথযাত্রায় অংশ নেওয়া ভক্তদের মধ্যে লাল ও হলুদ রঙের পোশাক পরার বিশেষ প্রবণতা দেখা যায়, যার পেছনে রয়েছে গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য। হিন্দু সনাতন ধর্মে ভগবান বিষ্ণুর অবতার জগন্নাথদেবের সঙ্গে সম্পর্কিত হলুদ রঙকে পবিত্রতা, আনন্দ ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। পাশাপাশি, শক্তি, তেজ, ভক্তি ও সৌভাগ্যের প্রতীক হিসেবে লাল রঙ ব্যবহার করা হয়, যা ভক্তদের আত্মিক শক্তির বহিঃপ্রকাশ ঘটায়। মহাপ্রভু জগন্নাথদেবের প্রধান রথ ‘নন্দীঘোষ’-ও এই দুই রঙেই সাজানো হয়ে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *