গাছ নিধনে কংক্রিটের জঙ্গল, শুভেন্দুর তোপে তোলপাড় রাজ্য!

মঙ্গলবার সল্টলেকের সেন্ট্রাল পার্কের বনবিতানে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে অরণ্য সপ্তাহ পালনের সূচনা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিগত সরকারের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে অরণ্য সম্পদ ধ্বংস করা হয়েছে এবং তরাই-ডুয়ার্সের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। উন্নয়নের নামে রাজ্য আজ কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া নির্মাণ বিধি সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, বহুতল তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ জায়গা সবুজ রাখার সরকারি নিয়ম থাকলেও তা সঠিকভাবে মানা হচ্ছে না। বিল্ডিং নির্মাণের পর এই নিয়মকে উপেক্ষা করা হয়। এই প্রেক্ষাপটে তিনি পরিবেশ রক্ষায় রাজ্যবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *