নবান্নে শুভেন্দুর সঙ্গে ফ্লিপকার্ট সিইও-র বৈঠক, বাংলায় আসছে মেগা বিনিয়োগ!
July 16, 2026
পশ্চিমবঙ্গে বিপুল বিনিয়োগের ঘোষণা করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট। বুধবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফ্লিপকার্ট গ্রুপের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তির বৈঠকের পর এই লগ্নির বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে ভারতের বৃহত্তম ‘ফুলফিলমেন্ট সেন্টার’ বা পণ্য মজুত ও সরবরাহ কেন্দ্রটি এই রাজ্যেই অবস্থিত।
নতুন এই বিনিয়োগের মাধ্যমে রাজ্যে সাপ্লাই চেন বা সরবরাহ পরিকাঠামোর উন্নয়ন, সেলার ইকোসিস্টেমের বিস্তার এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ জোর দেওয়া হবে বলে জানিয়েছে ফ্লিপকার্ট কর্তৃপক্ষ। সংস্থাটির এই ব্যবসা সম্প্রসারণের ফলে রাজ্যে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।