জন্ম-মৃত্যুর শংসাপত্রে বড় রদবদল, নামে ‘শর্টকাট’ চললে সাবধান!

রাজ্যে জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদান প্রক্রিয়ায় জালিয়াতি ও অনিয়ম রুখতে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর স্বাস্থ্য দফতর কর্তৃক ‘Registration of Births and Deaths (Amendment) Rules, 2026’ জারি করা হয়েছে। নতুন এই নিয়মাবলির ফলে শংসাপত্র পাওয়ার প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার মাধ্যমে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন আবেদনকারীর নামের ক্ষেত্রে কোনো সংক্ষিপ্ত রূপ (Abbreviation) ব্যবহার করা যাবে না; সম্পূর্ণ নাম (First Name, Middle Name, Last Name) লিখতে হবে। ঠিকানার ক্ষেত্রে জেলা, ব্লক বা সাব-ডিভিশন, গ্রাম বা ওয়ার্ড নম্বর, বাড়ি নম্বর এবং পিন কোড দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বাড়িতে মৃত্যু হলে এমবিবিএস বা স্বীকৃত আয়ুষ চিকিৎসকের দেওয়া ডেথ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বিলম্বিত আবেদনের ক্ষেত্রে সময়সীমা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে শুরু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমোদনের নিয়ম কার্যকর করা হয়েছে। পাশাপাশি, শংসাপত্রের কপি, বিলম্বিত নথিভুক্তি এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে এবং আবেদন ও রিপোর্টের ফর্মগুলো নতুন করে সংশোধন করা হয়েছে। এখন থেকে অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই শংসাপত্র সংগ্রহ করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *